আশা করি সবাই ভালো আছেন। আজ আমি অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আময়াদের প্রায় সবার এখন ভিপিএন ব্যবহার করা লাগে। পাবজি ফ্রি ফায়ার গেম ব্যান করার পর থেকে আমাদের গেম খেলার জন্য ভিপিএন ব্যবহার করতে হচ্ছে৷ কিন্তু আমরা যে ভিপিএন গুলো ব্যবহার করছি তার প্রায় সব গুলোই অনিরাপদ এবং বিরক্তিকর এডস দিয়ে ভরা। আমরা এইসব ভিপিএন এর প্রিমিয়াম প্যাকস কিনে ব্যবহার করতে চাইলেও অনেও টাকা খরচ করতে হবে। তাই আমি আপনাদের আজকে ফ্রিতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি প্রিমিয়াম ভিপিএন একাউন্ট খুলবেন এবং কোনো এডস বা এপস ছাড়াই আপনার সেটিংসের সাহায্যে।
ভিপিএন একাউন্ট খুলার জন্য আপনার বিশেষ কিছুর প্রয়োজন নেই। আপনি যদি গেমিং এর জন্য একাউন্ট খুলতে চান তবে আপনাকে সাধারণত Singapore Server এ একাউন্ট খুলতে হবে। বেশিরভাগ অনলাইন গেমস গুলোর মেইন server Singapore থাকে। তাই ওইখানের লোকেশনে আপনার পিং ভালো কাজ করবে। আর যদি আপনি ডাইনলোড বা আপলোড এর জন্য ভিপিএন ব্যবহার করে থাকেন তবে Europe বা America এর কোনো দেশের Server এ একাউন্ট খুলবেন। আমি গেমিং এর জন্য খুলবো। তাই আপনাদের কে দেখিয়ে দিচ্ছি কিভাবে গেমিং এর জন্য ফ্রি ভিপিএন একাউন্ট খুলবেন -
★ আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি গুগল ক্রোম ব্যবহার করতেছি।
নিচের লিংক গুলো থেকে যেকোনো একটা লিংকে ক্লিক করুন।
লিংকঃ
https://www.vpnjantit.com/create-free-account?type=PPTP&server=sg3
https://www.listvpn.net/free-pptp-vpn-singapore
https://www.racevpn.com/free-pptp-vpn
★ এবার একটু নিচের দিকে আসুন। দেখুন আপনার আইডির নাম এবং পাসওয়ার্ড দিতে বলছে। আপনার ইচ্ছামত নাম এবং পাসওয়ার্ড দিয়ে নিচের Captcha টিও পূরন করুন। এবার Submit করুন।
★ একটু নিচে এসে দেখুন আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। এখানে আপনার আইডির নাম, পাসওয়ার্ড এবং Server Address দেওয়া আছে।
★ আপনার মোবাইলের সেটিংস এ যান। দেখুন VPN নামে অপশন আছে। ঐটাতে ক্লিক করে ভিতরে আসুন। Add VPN এ ক্লিক করুন
★ এবার ভিপিএনের ইচ্ছামত একটা নাম দিয়ে ব্রাউজার থেকে পাওয়া আইডির নাম পাসওয়ার্ড এবং server address কপি করে এসে এখানে বসিয়ে সেভ করে দিন। ব্যাস কাজ শেষ।
★ এবার ভিপিএন অপশন টা চালু করে দেখুন Connected হয়ে গেছে।
এভাবে আপনি খুব সহজেই ভিপিএন একাউন্ট খুলো ব্যবহার করতে পারেন। কোনো প্রকার এপস ছাড়া। আর এইভাবে ব্যবহার করার বিশেষ সুবিধা হচ্ছে আপনি কোনো এডস এর ঝামেলায় পড়তে হচ্ছে নাহ, পাশাপাশি ফ্রি ভিপিএন এপস গুলোর থেকে বেশি স্পিড পাচ্ছেন।
তবে এই ভাবে ভিপিএন ব্যবহার করার একটা অসুবিধা বেশি। সেটা হচ্ছে আপনাকে কয়েকদিন পর পর নতুন একাউন্ট খুলতে হবে। এসব একাউন্ট এর মেয়াদ সাধারণত ৩ দিন থেকে ১৫ দিন। তবে কিছু ওয়েবসাইট থেকে আপনি ৩০ দিন মেয়াদি একাউন্ট ও খুলতে পারবেন। সেই ওয়েবসাইট গুলো আপনি একটু কষ্ট করে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। না পেলে কমেন্ট এ জানাবেন আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো!
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ <3







Joss ✌🏻💚
ReplyDelete